দুরন্ত টিভির নতুন অনুষ্ঠান ‘বর্ণমালার ঘর’। তনু ও তার বন্ধুদের সঙ্গে গল্প-কথায় ও আনন্দের মধ্য দিয়ে এবার সবাই শিখবে বাংলা বর্ণমালা। এটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। এটিতে মৃধা আয়োমী কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও রয়েছেন সায়মা করিম, হাসান ইমাম, ফারহানা তিথি, নুরুল আবসার পলাশ, শর্মী আক্তার, চিত্রলেখা গুহ, কাজী রোকসানা রুমা, আনোয়ারুল আলম সজল ও আনন্দ খালেদ। পাপেট নির্মাণে রয়েছেন খালিদ হাসান রুমি, সায়মা করিম ও মেহেরুন নেসা ছোট। পাপেটিয়ার সহযোগিতায় এনাম খান, ফয়সাল মাহমুদ ও ফাবলিহা নাওয়াল জুবী। অনুষ্ঠানটি দুরন্ত টিভিতে আজ সকাল ১০টা ও রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে।