দীপ্ত টিভিতে আজ থেকে শুরু হচ্ছে নতুন তুর্কি ধারাবাহিক ‘বাহার’। এটি প্রচারিত হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ও রাত ৯টায়। এক নারীর জীবন-সংগ্রামকে উপজীব্য করে তুরস্কের সমাজিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এই ধারাবাহিকটি। দোরুক আর নিসান নামের ছোট্ট দুই সন্তানকে ঘিরেই মা বাহারের জীবন। কয়েকবছর আগে এক দুর্ঘটনায় বাহার তার স্বামী সার্পকে হারায়, কিন্তু স্বামীর অনুপস্থিতি সে তার সন্তানদের বুঝতে দেয় না। বাহার সবসময় নিজের ও তার স্বামীর পরিচয়ের গল্প, প্রেম-বিয়ের কথা এমনভাবে তার সন্তানদের শোনায় যেন ওরা বাবাকে কাছে না পেলেও তার সুন্দর স্মৃতিগুলো নিয়ে বেড়ে উঠতে পারে। বাহার তার সন্তানদেরকে সর্বোচ্চ ভালোবাসা আর সুন্দর শৈশব উপহার দিতে চায়। কারণ খুব ছোটবেলায় বাহারের মা তাকে ছেড়ে গিয়েছিল।
জীবিকার তাগিদে বাহার একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ শুরু করে। সন্তানদের নিয়ে ছোট্ট একটা বাসায় তার টানাপোড়েনের সংসার।