নিজাম উদ্দিন প্রধান
গাইবান্ধার প্রবীণ সাংবাদিক ‘চ্যানেল আই’য়ের সাবেক জেলা প্রতিনিধি নিজাম উদ্দিন প্রধান (৬০) গতকাল শুক্রবার সকাল ৬টায় নিজ বাসভবন গোবিন্দগঞ্জ উপজেলা শহরের ঘোষপাড়ায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত অসুস্থতায় ভুগতেছিলেন। গতকাল বাদজুমা উপজেলা শহরের কুটিপাড়ার সরকারি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। নিজাম উদ্দিন প্রধান চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাকালীন থেকে ২০০৬ সাল পর্যন্ত গাইবান্ধা জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।