বাকেরগঞ্জের ইউএনও এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনা আক্রান্ত

বরিশাল অফিস ও বাকেরগঞ্জ সংবাদদাতা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুনয়েম সাদ করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে করোনা শনাক্ত হওয়ার বিষয়টি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করেছেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবারের রিপোর্টে তাদের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে।