দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
দৌলতপুরে শিশুদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালিশের মধ্যে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম সরোয়ার মালিথা (৬৫)। বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। দৌলতপুর থানার ওসি (তদন্ত) নিশিকান্ত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় জড়িত থাকায় তিন জনকে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয়েছে।