নলডাঙ্গায় বাঁশ চাপায় ট্রলি হেলপারের মৃত্যু

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গার বাসুদেবপুর চকপাড়ায় শুক্রবার বাঁশের চাপায় এক ট্রলি  হেলপারের মৃত্যু হয়েছে। মৃতের নাম জনি (২২)।

নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, ট্রলিতে বাঁশ নিয়ে চালক ও  হেলপার মাধনগরে যাচ্ছিল। পথে ভাঙা রাস্তায় ট্রলিটি উলটে যায়। এ সময় বাঁশের ওপর বসে থাকা জনির ওপর বাঁশগুলো পড়ে? স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।