ফুলছড়িতে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

ফুলছড়ির চরাঞ্চলে বৃহস্পতিবার রাতে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর গ্রামের শফিকুল ইসলাম শেখ (৩০) ও তার ছেলে রাকিব হোসেন শেখ (৮)। উড়িয়া ইউপি চেয়ারম্যান মহাতাব উদ্দিন সরকার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শফিকুল ছেলে রাকিবকে নিয়ে বাড়ির কাছে সাদেকখাঁর বাজারে যান। পরে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।