পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে শুক্রবার সকালে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ট্রলিচালক নিহত হয়েছেন। নিহতের নাম কাওসার আলী (২২)। সে নগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙ্গার আবদুল বারীর ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। নগরীর দামকুড়া থানার ওসি মাজহারুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেরপুর (বগুড়া) সংবাদদাতা জানান, শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে শুক্রবার দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। নিহত হলেন চালক আশরাফ আলী (৪০)। দুর্ঘটনায় অন্য ট্রাকের চালক শাহ জালাল (২২) গুরুতর আহত হয়েছেন। আশরাফ আলী শাহজাহানপুর উপজেলার মানিকদিপা গ্রামের কাদের আলীর ছেলে।