ওয়ানডের অনুশীলনে মঈন-বেয়ারস্টো

ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে জায়গা হয়নি জনি বেয়ারস্টো এবং মঈন আলীর। তবে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ২৪ জনের অনুশীলন দলে জায়গা পেয়েছেন এই দুই ইংলিশ তারকা। চলতি মাসের শেষদিকে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংলিশরা। তবে এই সিরিজে না থাকার সম্ভাবনা রয়েছে বেন স্টোকস, জস বাটলার ও জোফরা আর্চারের।  ইয়ন মরগ্যানের নেতৃত্বে আয়ারল্যান্ডের বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে খেলবে ৩০ জুলাই, অ্যাজেস বোলে। তবে এই সিরিজে ইংলিশদের অনেক নিয়মিত ক্রিকেটার না থাকার সম্ভাবনা রয়েছে।