বিসিসিআইয়ের প্রধান নির্বাহীর পদত্যাগ

স্পোর্টস ডেস্ক

বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার  (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন নতুন কমিটি গঠনের পর হুমকির মুখে পড়ে সংস্থাটির প্রধান নির্বাহীর পদ। আর তাই সৌরভ দায়িত্ব নেওয়ার দুই মাস পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জোহরি।

অবশেষে সাত মাস পর প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ালেন জোহরি। বৃহস্পতিবার তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিসিআই।

বোর্ডের সঙ্গে জোহরির ২০১৬ সাল থেকে পাঁচ বছরের চুক্তির মেয়াদ ছিল; যা শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালে। তবে বোর্ডে ব্রাত্য হয়ে পড়া জোহরি চুক্তি শেষ হওয়ার এক বছর আগে নিজ থেকেই সরে দাঁড়ালেন।