রাউজান(চট্টগ্রাম) সংবাদদাতা
রাউজানে এক হাজার দরিদ্রের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাটস্থ স্কুল মার্কেটের তৃতীয় তলায় স্ট্যান্ডার্ড ব্যাংক পথেরহাট শাখার উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কম্বল বিতরণ করা হয়। শাখা ব্যবস্থাপক ইমতিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুল আলম। উপ-ব্যবস্থাপক মফজল হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন — নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান দিদারুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ, নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, ইউপি সদস্য জাহাঙ্গীর সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সুমন, ইউপি সদস্য এসএম হাফিজুর রহমান প্রমুখ।