চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশ উপজেলায় গতকাল শুক্রবার বিকালে বৌদ্ধ ধর্মীয় পরিষদের উদ্যোগে উপজেলা সদরস্থ কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় বিষয়ক মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ দশ বছর ধরে বৌদ্ধ ধর্মীয় পরিষদের আয়োজিত এ সম্প্রদায়ের বিভিন্ন এলাকার তৃতীয় থেকে অষ্টম শ্রেণির প্রায় ১৮২ জন শিক্ষার্থী এ মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে দায়িত্ব পালন করেন ভিক্ষু সুমঙ্গল থেরো। বৌদ্ধ ধর্মীয় পরিষদের সভাপতি শুদ্ধানন্দ মহাস্থবির ও সাধারণ সম্পাদক বোধিমিত্র স্থবির জানান, বৌদ্ধ ধর্মীয় জ্ঞান অর্জন, প্রচার-প্রসারের লক্ষ্যে কোমলমতি শিশুদের মাঝে আগ্রহ এবং উত্সাহের জন্য পরিষদ কাজ করে যাচ্ছেন। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেক শ্রেণির এ+ এবং এ- ফল অর্জনকারীদের পুরস্কৃত করা হবে বলে জানান।