সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অতি বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে পড়া অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রধানমন্ত্রীর দেওয়া এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। গতকাল স্থানীয় মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৪৪২টি পরিবারে মধ্যে ১০ কেজি চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিম রেজা, সংরক্ষিত মহিলা সদস্য মমতাজ বেগম, আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ প্রমুখ।