কলাবাগানে সড়কে নারীর লাশ

বিশেষ প্রতিনিধি

রাজধানীর কলাবাগানে রাস্তার ওপর থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোমেনা আক্তার (৪০) শেরপুরের শ্রীবরদী উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র জানান, গতকাল শুক্রবার সকালে গ্রীন রোডে ১৫২/২ নম্বর বাসার সামনে মসজিদ গলিতে ঐ নারীর মৃতদেহ পাওয়া যায়। তিনি বলেন, তার গলায় গামছা ও রশি পেঁচানো ছিল। শরীরের বিভিন্ন স্থানের জখমের চিহ্ন আছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় পাশের ভবনের এক দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে পরিতোষ জানান।

তিনি বলে, নিহত নারীর বিষয়ে আর কিছু জানা যায়নি। শ্রীবরদী থানার ওসিকে তার স্বজনদের খোঁজখবর নিতে বলা হয়েছে। ওসি পরিতোষ বলেন, লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।