করোনার উত্স খুঁজতে চীনের পথে ডব্লিউএইচওর কমিটি

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর এর উত্স নিয়ে সমালোচনা ছিল। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ চীনকেই দোষারোপ করেছে। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ নিয়ে সমালোচনার শিকার হয়েছে। এবার ভাইরাসটির উত্স খুঁজতে চীনের পথে সংস্থাটির একটি অগ্রবর্তী দল। খবর রয়টার্সের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মুখপাত্র মার্গারেট হ্যারিস গতকাল জানিয়েছেন, প্রাণীর স্বাস্থ্য ও মহামারী বিষয়ক সংস্থার দুই বিশেষজ্ঞ চীনা বিজ্ঞানীদের সঙ্গে কাজ করবেন ভাইরাসের উত্স জানতে। তিনি বলেন, তারা যাত্রা করেছেন। চীনের পথে আকাশে আছেন। তিনি বলেন, সবাই এই বিষয়টি জানতে আগ্রহী। তাই প্রাণীর স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ পাঠানো হয়েছে।    কারণ জীবজন্তু থেকে কিভাবে মানুষের দেহে আসলো সেটা জানার প্রয়োজন আছে। হ্যারিস বলেন, আমরা জানি, বাদুড়ের শরীরে থাকা ভাইরাসের সঙ্গে এর মিল আছে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে তা মানুষের দেহে যায়। সেই উত্তর জানতেই বিশেষজ্ঞ পাঠানো হয়েছে।