ইন্দুরকানীর সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবিরের ইন্তেকাল

ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার ইকরামুল কবির মজনু (৭০) গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টায় খুলনার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হূদেরাগে ভুগছিলেন। তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল আসরের নামাজের পরে ইন্দুরকানী মেহেউদ্দিন পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তালুকদার ইকরামুল কবির মজনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সংসদ সদস্য এবং দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।

এছাড়াও শোক প্রকাশ করেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, জাতীয় পার্টি জেপির পিরোজপুর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আলী আহম্মেদ খান মিলু, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব তালুকদার, পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ভাণ্ডারিয়া উপজেলা জেপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, ভাণ্ডারিয়া জেপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, কাউখালী উপজেলা জেপির সভাপতি মাস্টার মাহাবুবুর রহমান খান, সিনিয়র সহসভাপতি ও কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, ভাণ্ডারিয়া জেপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এম মতিউর রহমান, ইন্দুরকানীর সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, ইন্দুরকানী উপজেলা জেপির যুগ্ম আহ্বায়ক ও পাড়েরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, ইন্দুরকানী উপজেলা জেপির সদস্য সচিব শাহিন হাওলাদার, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি আজাদ হোসেন বাচ্চু, সাবেক সভাপতি এইচ এম ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম শিমুল, ইন্দুরকানী বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক সাইফুর রহমান সোহাগ প্রমুখ। এছাড়াও তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শোক প্রকাশ করেছে।

ইকরামুল কবিরের মৃত্যুতে শোক জানিয়ে ইন্দুরকানী বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান আজ শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইন্দুরকানী বাজার বণিক সমিতি।