কসবা (ব্রাহ্মনবাড়িয়া) সংবাদদাতা
কসবা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল শুক্রবার বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বাতিল করে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সুপার মার্কেট চত্বরে এ স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন — উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা পৌরসভার মেয়র মো: এমরান উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. সফিকুল ইসলাম রঙ্গু ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রমুখ। সভায় কসবা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো: আব্দুল হান্নান।