করোনা মহামারীর মধ্যেই সিঙ্গাপুরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত ১৩তম জাতীয় নির্বাচনে ভোটাররা মাস্ক ও গ্লাভস পরেই ভোট কেন্দ্রে আসেন। সামাজিক দূরত্ব বজায় রেখেই ভোট কেন্দ্রগুলো বসানো হয়। ভোটারদের লাইন থাকার কারণে ভোটের সময় দুই ঘন্টা বাড়ানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি এগিয়ে ছিল। স্বাধীনতার পর থেকেই দলটি ক্ষমতায় আছে। রাত আটটা পর্যন্ত ৯৬ শতাংশ নিবন্ধিত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। -চ্যানেল নিউজ এশিয়া