কাজাখস্তানের 'অজ্ঞাত নিউমোনিয়া' করোনা হতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

 কাজাখস্তানের অজ্ঞাত নিউমোনিয়া করোনা ভাইরাস হতে পারে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার  জরুরি বিভাগের পরিচালক মাইকেল রায়ান। 

সংবাদ সম্মেলনে মাইক রায়ান বলেন, আমরা প্রকৃত টেস্টের সংখ্যা এবং মান খতিয়ে দেখছি যাতে এটি নিশ্চিত হওয়া যায় যে কোনো ফলস নেগেটিভ টেস্ট করানো হয়নি। আমাদের বিশ্বাস সেখানকার আক্রান্তদের অনেককেই করোনা রোগী বলে শনাক্ত হবেন। আমরা চোখ-কান খোলা রাখছি। 
 
বৃহস্পতিবার কাজাখস্তানের চীনা দূতাবাস জানায়, দেশটির আটিরাউ, আকটোবে এবং শাইমকেন্ট শহরে জুন মাসের মাঝামাঝি থেকে এই ‘অজানা নিউমোনিয়া’ ছড়াতে শুরু করে। তবে শুক্রবার কাজাখস্তানের সরকারের পক্ষ থেকে দাবি করা হয় যে নিউমোনিয়া নিয়ে চীনের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর সঠিক নয়। 

কাজাখস্তানে এ পর্যন্ত ৫০ হাজারের বেশি কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। সরকারি হিসেবে মারা গেছে ২৬৪ জন।

ইত্তেফাক/এআর