মাদারীপুরে করোনায় আক্রান্ত হয়ে আনোয়ার খান আয়নাল (৩৪) নামে এক ইটভাটার মালিক মারা গেছেন। শুক্রবার (১০ জুলাই) নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আয়নাল জেলা সদরের পাঁচখোলা গ্রামের মৃত আব্দুল লতিফ খানের ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, আয়নাল করোনা শনাক্ত হওয়ার পর বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার সকালে তার অবস্থার অবনতি হলে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
মাদারীপুর সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার বলেন, শুক্রবার বাদ আসর স্বাস্থ্য বিধি মেনে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ইত্তেফাক/এসি