বিজ্ঞান
জলবায়ু পরিবর্তন
১. আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থাকে কী বলে?
উ: জলবায়ু।
২. কোন অঞ্চলের তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ, কালবৈশাখী বা ঘূর্ণিঝড়ের প্রবণতা দ্বারা কী নির্ণয় করা যায়?
উ: আবহাওয়ার পরিবর্তন।
৩. আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলে কী হয়?
উ: জলবায়ু পরিবর্তন।
৪. কিসের গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে?
উ: পৃথিবীর।
৫. পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে কী বলে?
উ: বৈশ্বিক উষ্ণায়ন।
৬. কিসের কারণে পৃথিবীর জলবায়ুও ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে?
উ: বৈশ্বিক উষ্ণতা।
৭. কোনটি কাচের তৈরি ঘর যা ভেতরে সূর্যের তাপ আটকে রাখে?
উ: গ্রিন হাউজ।
৮. তীব্র শীতেও গাছপালা কোন ঘরের ভিতর উষ্ণ ও সজীব থাকে?
উ: গ্রিন হাউজ।
৯. পৃথিবীর কোনটি গ্রিন হাউজের ন্যায় কাজ করে?
উ: বায়ুমণ্ডল।
১০. পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তরকে কী বলে?
উ: বায়ুমণ্ডল।
১১. বায়ুমণ্ডলের কোনটি গ্রিন হাউজের কাচের দেয়ালের মতো কাজ করে?
উ: জলীয় বাষ্প ও কার্বন ডাইঅক্সাইড।
১২. পৃথিবীতে তাপ ধরে রাখার জন্য দায়ী গ্যাসসমূহকে কী বলা হয়?
উ: গ্রিন হাউজ গ্যাস।
১৩. পৃথিবীতে তাপ ধরে রাখার ঘটনাকে কী বলা হয়?
উ: গ্রিন হাউজ প্রভাব।
১৪. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাস নির্গত হয়?
উ: কার্বন ডাইঅক্সাইড।