আমাদের জাতীয় ইতিহাসে ১৯৬৬ সাল গুরুত্বপূর্ণ কেন?
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
মিরাজুল ইসলাম, প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
আমাদের মুক্তিযুদ্ধ
যোগ্যতাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন-১: মুক্তিযুদ্ধ কী? মুক্তিযুদ্ধ কাকে বলে?
উত্তর: পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক আচরণ, শোষণ, নিপীড়ন, নির্যাতন ও বর্বর অত্যাচার হতে মুক্তির লক্ষ্যে ১৯৭১ সালে নয় মাস ব্যাপী যে যুদ্ধ হয়েছিল তাকে মুক্তিযুদ্ধ বলে।
প্রশ্ন-২: মুক্তিযুদ্ধ হয়েছিল কেন?
উত্তর: পশ্চিম পাকিস্তানের শাসন ও শোষণ থেকে মুক্ত হওয়ার জন্যে মুক্তিযুদ্ধ হয়েছিল ১৯৭১ সালে।
প্রশ্ন-৩: অপারেশন সার্চলাইট কী?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের অন্ধকারে পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক নিরীহ বাঙালিদের ওপর অতর্কিত হামলা ও নারকীয় হত্যাকাণ্ড ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিচিত।
প্রশ্ন-৪: মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কেন?
উত্তর: মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা এবং দেশে-বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায়ের জন্য মুজিবনগর সরকার গঠিত হয়েছিল।
প্রশ্ন-৫: মুজিবনগর সরকার গঠনের ফলাফল কী ছিল?
উত্তর: মুজিবনগর সরকার গঠনের ফলে মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায় এবং বাংলাদেশের স্বাধীনতার পথ সুগম হয়।
প্রশ্ন-৬: আমরা বুদ্ধিজীবী দিবস পালন করি কেন?
উত্তর: আমরা শহিদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করি।
প্রশ্ন-৭: ১৯৭১ সালের ২৬ মার্চ স্মরণীয় কেন?
উত্তর: ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়। তাই ১৯৭১ সালে ২৬ মার্চ স্মরণীয়।
প্রশ্ন-৮: অ্যাকশন গ্রুপ বলতে কী বোঝ?
উত্তর: মুক্তিযুদ্ধের সময় যারা অস্ত্র বহন করত এবং সম্মুখযুদ্ধে অংশ নিত তারাই অ্যাকশন গ্রুপ নামে পরিচিত।
প্রশ্ন-৯: আমাদের জাতীয় ইতিহাসে ১৯৬৬ সাল গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা ঘোষণা করেন তাই জাতীয় ইতিহাসে ১৯৬৬ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ।