পিসিআর ল্যাবের দাবিতে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি

বিনা মূল্যে করোনা টেস্ট, পিসিআর ল্যাব স্থাপন ও করোনা দুর্যোগে কৃষক, শ্রমিক, ছাত্র, ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদানের দাবিতে শনিবার দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর ছাত্র সংগঠন বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট পঞ্চগড় জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট পঞ্চগড় জেলা শাখার সংগঠক সিমা সেকেন্দার, কিবরিয়া হোসেন, জনক রায়, তাসনুভা নিশি প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ল্যাব স্থাপনসহ বিনা মূল্যে টেস্ট ও করোনা দুর্যোগে আর্থিক সহায়তা দিতে হবে।