মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণ করে আপত্তিকর ছবি ও ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা দাবি করার অভিযোগে মো. বেলাল হোসেন মাদবর নামের যুবককে আটক করেছে র্যাব-৮। আটক বেলাল শরীয়তপুর জেলার পালং থানার কাশাভোগ গ্রামের মৃত সেকেন্দার আলী মাদবরের ছেলে। এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটি বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
শুক্রবার রাতে র্যাব-৮এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে র্যাব সদস্যরা বৃহস্পতিবার শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজীকান্দি গ্রামে অভিযান চালিয়ে মো. বেলাল হোসেন মাদবরকে আটক করেন।