ঠাকুরগাঁওয়ে উদীচীর প্রতিবাদ সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি

রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদ।

শনিবার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে জেলা সংসদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদের উপদেষ্টা আবু মহিউদ্দিন, সংসদের সহসভাপতি এম এস আহমেদ রাজু, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু প্রমুখ।