সিলেট অফিস
সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত রিপন দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার বাসিন্দা।
রাতে রিপনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।