ডাক্তার-নার্সসহ ঈশ্বরদী হাসপাতালের ৯ জন করোনা আক্রান্ত

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

চিকিত্সা সেবা দিতে গিয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের ডাক্তার-নার্সসহ ৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের ডা. এ এফ এম আসমা খান বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তদের আট জন হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিত্সা গ্রহণ করছেন। আর বাকি একজন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।