জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে নতুন করে আরো ৩৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৪৮ জনে। সিভিল সার্জন ডা. সেলিম মিঞা শনিবার সকালে এ তথ্য জানান।
জেলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, ঢাকায় পাঠানো ২৪০ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ৩৪ জনের রিপোর্ট পজিটিভ বলে জানা গেছে। আক্রান্তদের মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ১৫ জন, আক্কেলপুরে ছয় জন, কালাইতে আট জন ও পাঁচবিবি উপজেলায় পাঁচ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৫৪৮ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছে ২৫৩ জন।