মানিকগঞ্জ প্রতিনিধি
করোনা সংক্রমণ এড়াতে মাস্ক ছাড়া বাইরে ঘোরাঘুরি করার দায়ে হরিরামপুর উপজেলায় ১৬ জনকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালতের পক্ষ থেকে ৫০ জনের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। গতকাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঐ অভিযান পরিচালনা করেন। এ বিষয়ে মো. বিল্লাল হোসেন বলেন, মাস্ক ছাড়া অযথা বাইরে ঘোরাঘুরি করার দায়ে হরিরামপুর উপজেলা পরিষদ চত্বর এলাকা, লেছড়াগঞ্জ এবং ঝিটকা বাজারে অভিযান চালানো হয়।’ অভিযানে ১৬ জনকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। স্বাস্থ্য সচেতনতার জন্য এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।