চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা চশমা দিল এসডিআই

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীরা রোগীর সেবা দিতে গিয়ে অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের প্রতি সম্মান জানিয়ে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্ক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য নিরাপত্তা চশমা উপহার দিয়েছে। সেই সঙ্গে সংস্থার পক্ষ থেকে পাঠানো হয়েছে অভিনন্দন পত্রও। সংস্থার নির্বাহী পরিচালক সামছুল হকের পক্ষে প্রোগ্রাম অফিসার মো. ইসমাইল হোসেন, ধামরাইয়ের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবু বকর হাজারী ও ধামরাই শাখা ব্যবস্থাপক মানোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে সহকারী পরিচালক মো. কামরুজ্জামান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরার কাছে চশমা ও অভিনন্দনপত্র হস্তান্তর করেন।