ইদুল-আজহা উপলক্ষ্যে ৩০টি আধুনিক, রুচিসম্মত ও দৃষ্টিনন্দন ডিজাইনের নতুন ফার্নিচার এনেছে দেশের ফার্নিচার ব্র্যান্ড রিগ্যাল। এছাড়া সকল ফার্নিচারের ওপর রয়েছে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়। ৪ জুলাই থেকে শুরু হওয়া এ অফার চলবে ঈদের দিন পর্যন্ত। বর্তমানে রিগ্যাল ফার্নিচারের রয়েছে নান্দনিক ডিজাইনের প্রায় ২৫০ ফার্নিচার। কাঠ, প্লাইউড ও মেটাল দিয়ে তৈরি এসব ফার্নিচারের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খাট, সোফা, সোফা কাম বেড, ডিভান, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, ওয়্যারড্রব, বুক সেলফ ও এক্সক্লুসিভ রিডিং টেবিল। রিগ্যাল ফার্নিচারের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (মার্কেটিং) দেবাশীষ সরকার বলেন, এ অফারের আওতায় ২০ হাজার টাকার বেশি পণ্য কিনলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি। এছাড়া রয়েছে ছয় মাসের ইএমআই সুবিধা অনলাইন প্লাটফরম ও রিগ্যাল এম্পোরিয়ামের জন্য প্রযোজ্য। কমপক্ষে ১০ হাজার টাকার পণ্য কিনলে নির্ধারিত ১৬টি ব্যাংকের ক্রেডিট কার্ডে এ সুবিধা পাওয়া যাবে। এছাড়া যে কোনো পণ্য কিনলে রয়েছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি। —প্রেস বিজ্ঞপ্তি