শাহজালাল ইসলামী ব্যাংকের ৩০০তম বোর্ড সভা অনুষ্ঠিত

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ৩০০তম সভা সম্প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্য পরিচালকসহ ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান সিরাজ ও ইমতিয়াজ ইউ. আহমেদ, কোম্পানি সচিব মো. আবুল বাশার এবং ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি