শিবগঞ্জে অস্ত্র ম্যাগাজিন ও গুলি উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জের সিংনগর সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির সদস্যরা। বিজিবির  এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রাত  পোনে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক এখলাছুর রহমানের নেতৃত্বে সিংনগর বিওপির বিজিবির সদস্যদের একটি টহল দল নিয়ে সিংনগর সীমান্তের ৪/৫-১এস পিলার হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নাধীন তারাপুর মাঠে অভিযান চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে তাড়া করলে সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশী করে ম্যাগাজিনসহ  একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ লাখ ১ হাজার ৪’শ টাকা। ম্যাগাজিনসহ গুলি জমা দেওয়া হয়েছে এবং একটি মামলা হয়েছে।