পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বজ পাতে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রাজু মিয়া সালুয়াদি হামিদিয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র ছিল।
শনিবার সকালে নয়াপাড়া গ্রামের তালেব আলী মাস্টারের বাড়িসংলগ্ন আলাউদ্দিনের ছেলে রাজু মিয়া বাড়ির কাছাকাছি জমিতে হাঁসকে খাবার খাওয়াতে নিয়ে যায়। সেখানেই বজ াঘাতে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি তারেক হাসনাত বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।