ফকিরহাটে করোনায় আক্রান্ত হয়ে এক দিনে পিতা-পুত্রের মৃত্যু

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা

ফকিরহাটে করোনা আক্রান্ত হয়ে পিতা-পুত্রসহ তিন জন মারা গেছেন। শনিবার সকালে খুলনা কোভিড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় উপজেলার সাতবাড়িয়া গ্রামের পল্লি চিকিত্সক ইয়াদ আলী (৬০) ও বিকালে তার পুত্র বাদশা (২৮) মারা যায়। গত ৬ জুলাই তাদের পরিবারের আট জনের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। পরীক্ষার ফলাফলে ৮ জুলাই ইয়াদ আলীসহ একই পরিবারের চার জন করোনা পজিটিভ আসে। তিনি ৭ জুলাই খুলনা কোভিড হাসপাতালে ভর্তি হন।