ইঞ্জিনিয়ার সুব্রত দত্ত
রাজধানীর টিকাটুলি কে. এম. দাস লেন নিবাসি ইঞ্জিনিয়ার সুব্রত দত্ত (৫২) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত ৫ জুলাই পরলোক গমন করেন। তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী গীতা রাণী দত্ত দৈনিক ইত্তেফাকের হিসাব বিভাগে কর্মরত আছেন। ঐদিন রাত ১১টায় তার পিতৃভূমির পারিবারিক শশ্মানে দাহকার্য সম্পন্ন হয়।
মজিবর রহমান চাঁন মিয়া
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ঠ সহচর ও ন্যাপের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ভাষাসৈনিক মজিবর রহমান চাঁন মিয়া মোল্লা (৯০) গতকাল বরিশাল শেবাচিম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। তিনি এক মেয়ে রেখে গেছেন। বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
অ্যাডভোকেট ইউনুছ আলী বেপারী
বরিশাল জেলা জজ কোর্টের আইনজীবী ও গৌরনদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট ইউনুছ আলী বেপারী (৬০) গতকাল গৌরনদী পৌর এলাকার কাসেমাবাদ গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.. .রাজিউন)। তিনি স্ত্রী, তিন পুত্র ও দুই কন্যা রেখে গেছেন।
মোসাম্মত্ আছিয়া বেগম
পটুয়াখালীর মীর্জাগঞ্জ উপজেলা সদরের সুবিদখালী হাইস্কুলের শিক্ষক মো. নিজাম উদ্দিন ও বরিশাল স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শহিদুল ইসলামের মা মোসাম্মত্ আছিয়া বেগম (৮০) গতকাল বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।