মুলাদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুলাদী (বরিশাল) সংবাদদাতা

মুলাদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সফিপুর পুলিশ চৌকির এসআই সুজিত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ জানে আলমকে আটক করে। জানে আলম উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের জাফর হাওলাদারের পুত্র।

পুলিশ জানায়, জানে আলম দীর্ঘদিন ধরে উপজেলার উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। গতকাল বৃহস্পতিবার সে ইয়াবা নিয়ে ট্রলারযোগে সফিপুর নোমরহাট খেয়াঘাটের উত্তর পাড় থেকে দক্ষিণ পাড়ে আসছিল। সংবাদ পেয়ে পুলিশ নদীর দক্ষিণপাড়ে অবস্থান করে এবং ইয়াবাসহ জানে আলমকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।