২০ বছর খুঁজেও বর পাননি, অতপর নিজেকেই বিয়ে!

বর পেতে দীর্ঘদিন অপেক্ষায় বিরক্ত হয়ে নিজেকেই বিযে করলেন এক ইতালিয়ান নারী। পছন্দের মানুষটিকে খুঁজে পেতে ২০ বছর চেষ্টা চালিয়েছিলেন তিনি।
৪০ বছর বয়সী লাউরা মেসি পেশায় একজন ফিটনেস প্রশিক্ষক। নিজের সাথে তিনি চুক্তি করেছিলেন, যদি ৪০ বছর বয়স হওয়া পর্যন্ত বর না পান তাহলে নিজেকেই বিয়ে করবেন।
২০ বছর কাঙ্খিত বর পাওয়ার চেষ্টা শেষ রণে ভঙ্গ দেন মেসি। বড় আয়োজন করে নিজেকেই বিয়ে করে ফেলেন।

মেসি বলেন, ‘যদি কোন দিন আমি সারা জীবন কাটানোর মতো কাউকে পেয়ে যাই। আমি খুশি হবো। কিন্তু জীবনে সুখী হওয়াটার জন্য পারফেক্ট কাউকে পাওয়া না পাওয়ার ওপর নির্ভর করা উচিত নয়।’

আরও পড়ুনঃ একাই বধূ সাজলেন বিমান দুর্ঘটনায় নিহতের প্রেমিকা

‘সবার উচিত আগে নিজেকে ভালবাসা। আপনি নিজেই রূপকথার নায়িকা হতে পারেন এমনকি কোন রাজকুমারকে ছাড়াই’ বলেন মেসি।

মেসির দাবি, ‘স্বপ্নের রাজকুমার ছাড়াই এটি একটি রূপকথার বিয়ে।’

ইত্তেফাক/টিএস