রাজশাহীর তানোরে করোনায় উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ নতুন করে আরও ৫জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে।
রবিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজি আরা খাতুন বিষয়টি নিশ্চিত করেন ।
করোনায় আক্রান্তরা হলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু বাক্কার(৪০), তার ছেলে সিদ্দিক (৯), তানোর পৌর এলাকার গোল্লাপাড়া গ্রামের ইটালী ফেরত আলমগীরের মেয়ে রুনা (১৭), পৌর এলাকার আমশো গ্রামের হামিদের ছেলে জালেক (৩৮) ও উপজেলার পাঁচন্দর এলাকার ইসরাইলের ছেলে আহাদ আলী(৪০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, নতুন করে করোনা শনাক্ত হওয়া ওই ৫জন গত ৭ জুলাই পৃথকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে পাঠানো হয়। শনিবার (১১ জুলাই) রাতে ৫জনের নমুনার রিপোর্ট পজিটিভ আসে।
তানোর উপজেলার কোভিডে আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। আক্রান্তদের মধ্যে হাসপতালের আইসোলেশনে আছেন ৮জন। আর অন্যরা সকলেই হোম আইসোলেশনে আছেন।
ইত্তেফাক/এমআর