যেভাবে মেয়ের বাবার সঙ্গে ১২ বছর পর প্রেম হলো

একটি সন্তানের আশায় শুক্রাণু ব্যাংক থেকে শুক্রাণু কিনেছিলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা জেসিকা শায়ার। তখন তিনি কল্পনাও করেননি যে এক যুগ পরে সেই সন্তানের বাবার সঙ্গে তার পরিচয় হবে এবং শুরু হবে নতুন এক জীবনের। খবর বিবিসি বাংলা

জেসিকা বলেন, ২০০৫ সালে যখন আমার বড় মেয়ের জন্ম হয়, তখন আমি ছিলাম পরিচিতদের মধ্যে প্রথম সমকামী অভিভাবক। অন্য যেসব নারী সমকামী অভিভাবকদের আমি চিনতাম, তারা সবাই আগের সম্পর্কে থাকার সময় বাবা-মা হয়েছে। কিন্তু আমার মেয়ে বন্ধু আর আমি ঠিক করেছিলাম যে আমরা শুরু করবো একেবারে গোড়া থেকে। ভাগ্যক্রমে আমরা এমন একটি শুক্রাণু ব্যাংকের খোঁজ পেলাম যারা বাড়িতে শুক্রাণু সরবরাহ করে। সেখানে দাতাদের এমন কিছু কাগজপত্রে স্বাক্ষর করতে হয় যার ফলে তারা আর ভবিষ্যতে এই শিশুদের অভিভাবকত্ব দাবি করতে পারেন না।

তিনি আরো বলেন, আমরা দাতার বিষয়টি নিয়ে কোনো চিন্তাভাবনাই করিনি। আমাদের প্রথম সন্তানের জন্মের পর সিদ্ধান্ত নিলাম এই চমত্কার শিশুটির আরেকটি কপি আমাদের দরকার। তাই আমরা আবার একই দাতার শুক্রাণু চেয়ে ওই শুক্রাণু ব্যাংকে যোগাযোগ করলাম এবং পুনরায় একই প্রক্রিয়া শুরু করা হল। অ্যালিসের জন্মের ১৮ মাস পরে ওর জন্ম হলো। তবে মেয়েদের বয়স যখন এক আর তিন, তখন আমার স্ত্রী ঘোষণা দিলো যে সে আমাদের সম্পর্কের সমাপ্তি টানতে চায়।

আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক শেষ হলেও অ্যালিস তার পূর্বপুরুষদের সম্পর্কে ভাবতে শুরু করলো। নিজের জিনগত ঐতিহ্যের বিষয়টি জানতে ১১ বছর বয়সে ক্রিসমাসে তার নানীর কাছে একটি ডিএনএ টেস্টিং কিট চাইলো অ্যালিস। আট সপ্তাহ পরে তার ফলাফল জানা গেল। ওই ওয়েবসাইটের একই ডিএনএ’র আত্মীয়-স্বজনদের তালিকায় আমি ক্লিক করলাম। তবে আমি আশা করিনি যে কিছু বেরিয়ে আসবে। তখন আমি নির্দিষ্ট একজনকে খোঁজার জন্য ফিল্টারিং করতে শুরু করলাম। এর মধ্য দিয়ে একজন অ্যারন লঙকে পাওয়া গেল। আমি তাড়াতাড়ি ওই ডিএনএ সাইটের মাধ্যমে তার কাছে একটি চিঠি লিখলাম। অ্যারন জানতে চাইলেন, আমার কোনো প্রশ্ন আছে কি-না? আমরা দু’জনে সামাজিক মাধ্যমে বন্ধু হওয়ার বিষয়ে একমত হলাম। অ্যারন একটি পার্টির আয়োজন করলো, যেখানে সে তাদের সাবেক সঙ্গী, স্কুল ও কলেজের বন্ধু, সাবেক সব বান্ধবী এবং তাদের সঙ্গী ও সন্তানদের নিমন্ত্রণ করলো।

এরই মধ্যে আমার সেই ছেলে বন্ধুর সঙ্গে সম্পর্ক ভেঙে গেল। তখন আমি ভাবতে শুরু করলাম যে আমার সন্তানের প্রিয় মানুষ কি আমার মানুষ হতে পারে! অ্যারনের উদারতা এবং তার সাবেকদের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়টি আমাকে ভাবতে বাধ্য করলো যে একবার সেই চেষ্টা করা যেতে পারে। আমি বুঝতে শুরু করলাম, তাকে আমি এর মধ্যেই চিনি এবং অ্যারন হচ্ছে সেই মানুষ যাদের একজনকে (অ্যালিস) আমি সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি।