গোপালগঞ্জে মুকসুদপুর পৌরসভার তিনটি ওয়ার্ড লকডাউন

গোপালগঞ্জ প্রতিনিধি

মুকসুদপুর পৌরসভায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে শনিবার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডকে রেড জোন চিহ্নিত করে ২১ দিনের  লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন জানিয়েছে, ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চন্ডিবরদী বটতলা হতে আনসার-ভিডিপি অফিস, দক্ষিণ চন্ডিবরদী বটতলা হতে ডাকবাংলো ও দক্ষিণ চন্ডিবরদী পাকা ব্রিজ হতে ওমর শেখের বাড়ী পর্যন্ত। ৫ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর তিন রাস্তা মোড় হতে ছানোয়ারের বাড়ী, গোপীনাথপুর  জাকিরের বাড়ী হতে কিবরিয়ার বাড়ী, গোপীনাথপুর মিয়া বাড়ী মসজিদ হতে লিক্সনের বাড়ী, সরকারি মুকসুদপুর কলেজের পূর্ব গেইট হতে আনোয়ার মাস্টারের বাড়ী, গোপীনাথপুর পশ্চিমপাড়া পেট্রোল পাম্পে দক্ষিণ পাশের নাছির মোল্যার বাড়ী পর্যন্ত।