বেসরকারি কলেজের শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগকৃত শিক্ষকদের এমপিও নীতিমালায় অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম রাজবাড়ী জেলা শাখা। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক শাহ মুজতবা রশীদ আল কামাল, সাধারণ সম্পাদক মো. কাওসার হামিদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ সংশোধনপূর্বক বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকদের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।