মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুরের ওয়াপদা কালিনগরে শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন মফিজুল ইসলাম (২৪) ও আশরাফুল ইসলাম (৪২)।
মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের পরিদর্শক শাহজালাল বাবুল জানান, নিহতরা ট্রলিতে করে মাগুরা ফরিদপুর সড়কের ওয়াপদা কালিনগরের পাশে বৈদ্যুতিক লাইনে কাজ করছিল। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী পরিবহনের বাস তাদের ধাক্কা দিলে গুরুতর আহত হন। তাদের মাগুরা ২৫০ শয্যা হাসতালে ভর্তি করলে সেখানে তাদের মৃত্যু হয়।
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা জানান, রাজৈরে রবিবার ভোররাতে অজ্ঞাত গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম রুহুল আমিন কবিরাজ (৪৮)। তিনি উপজেলার আলমদস্তা গ্রামের সিদ্দিক কবিরাজের ছেলে। রাজৈর থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।