সিরাজগঞ্জ প্রতিনিধি ও শাহজাদপুর সংবাদদাতা
সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে রবিবার সিরাজগঞ্জের শাহজাদপুর বাঘাবাড়ীতে শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাঘাবাড়ী উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে দিনব্যাপী তেল উত্তোলন বন্ধ রেখে তারা এই কর্মবিরতি পালন করেন। এ সময় বক্তব্য রাখেন উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক, সহসভাপতি ইউনুস মোল্লা, সাধারণ সম্পাদক মনির সরকার, সাংগঠনিক সম্পাদক আজমত মোল্লা প্রমুখ।