বরিশালে আওয়ামী লীগের দুই গ্রুপের কর্মসূচিতে ১৪৪ ধারা জারি

বরিশাল অফিস ও হিজলা সংবাদদাতা

বরিশালের হিজলা উপজেলা থেকে চারটি মৌজা কেটে মেহেন্দিগঞ্জ উপজেলার সঙ্গে সম্পৃক্ত করার প্রতিবাদে এবং মেঘনা নদীর ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে হিজলা উপজেলা আওয়ামী লীগের দুইটি গ্রুপ একই স্থানে পৃথক মানববন্ধন ও সমাবেশের ঘোষণা দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ আদেশ জারি করেন। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ জানান, দুইটি গ্রুপ একই সময় একই স্থানে মানববন্ধন কর্মসূচির আয়োজন করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ শান্ত রাখার জন্য ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়েছে উপজেলা প্রশাসন।