রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রামগতিতে ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরো চার জনের মধ্যে করোনা শনাক্ত হওয়ায় সোনালী ব্যাংক চর আলেকজান্ডার শাখা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্ত এ চার জন নিয়ে রামগতিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। আক্রান্তদের মধ্যে রয়েছেন সোনালী ব্যাংক চর আলেকজান্ডার শাখার ব্যবস্থাপক, চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের স্বামী-স্ত্রী দুই জন। তারা দুই জনই একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। অপর জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা উপসর্গ নিয়ে নিহত স্বাস্থ্য পরিদর্শক কামাল উদ্দিনের ছেলে।