অতি বাড়

এই সময়ের ছড়া 

ফেরদৌস চৌধুরী

 

অসারের তর্জন সার,

বেড়ে গেলে কারো অতি বাড়

তীরে এসে ডোবে তার তরি

ভুল যদি বলে থাকি, সরি।

 

ক্রমে ক্রমে পাপ হয় জমা

বাপকেও করে না সে ক্ষমা।

আমাদের সীমাহীন লোভ

তাতে বাড়ে প্রকৃতির ক্ষোভ।

 

অতঃপর দিল এই বর

করোনায় করে এলো ভর।

তছনছ এই চরাচর।

 

ঠাট ফাটে হই বটে হিরো

নৈতিক গুণাবলি জিরো।

সময় হিসাব তার রাখে

কেউ পাপে, কেউ মরে ফাঁকে।