দোহারের শ্রেষ্ঠ কুসুমহাটি ইউনিয়ন পরিষদ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

দোহারের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে কুসুমহাটি ইউনিয়ন পরিষদ। ২০১৯-২০২০ অর্থ বছরে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় এ স্বীকৃতি পায় ইউনিয়ন পরিষদটি। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে গতকাল দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদের হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী প্রমুখ।