এবার অনিয়ম করার কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব বিভাগের লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার ইকবাল আহমেদকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। গতকাল রবিবার ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। গতকাল রবিবার ডিএসসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডিএসসিসির চাকরি বিধিমালা ২০১৯-এর বিধি ৬৪(২) মোতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষার্থে তাকে চাকরি হতে অপসারণ করা হয়েছে। ইকবাল আহমেদ প্রকৌশল বিভাগ, বাজার (বিদ্যুত্) বিল সরকারি হিসেবে ডিএসসিসিতে কর্মরত হলেও বর্তমানে তিনি সংযুক্তিতে অঞ্চল-৫-এর রাজস্ব বিভাগে লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার হিসেবে দায়িত্বরত ছিলেন।