নির্বাচনে মহাজোটের বিজয়কে স্বাগত জানিয়েছে পাকিস্তান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিজয়কে স্বাগত জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র ড. মুহম্মদ ফয়সাল এ কথা জানান।

ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই। বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি, সম্প্রতিকালের বিভিন্ন অস্বস্তি ঝেড়ে ফেলে  দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো দৃঢ় হবে।